Shah Abdul Karim (1916–2009), celebrated as Baul Samrat, was one of Bangladesh’s most influential Baul poets, lyricists, composers and mystic philosophers. Rooted in the life and landscape of Bhati Bengal, his songs explore love, humanity, spirituality, social inequality and the mysteries of human existence.
শাহ আবদুল করিম (১৯১৬–২০০৯), যিনি ‘বাউল সম্রাট’ নামে সমধিক পরিচিত, ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী বাউল কবি, গীতিকার, সুরকার ও মরমি সাধক। ভাটি বাংলার জীবন ও প্রকৃতির গভীর প্রভাবে তাঁর গানে প্রেম, মানবতা, আধ্যাত্মিকতা, সামাজিক বৈষম্য এবং মানবজীবনের রহস্য অনন্যভাবে প্রকাশ পেয়েছে।
Early Life in Bhati Bengal
Shah Abdul Karim was born on 15 February 1916 in Ujan Dhol, a village in Derai of present-day Sunamganj district, Bangladesh. Growing up amid poverty in the vast haor landscape of Bhati Bengal, he had little opportunity for formal education. Instead, the rivers, wetlands, boats, farmers, fishermen, ordinary villagers and folk traditions around him became his great school of life.
From an early age, Karim was drawn to music and spiritual thought. The distinctive culture of the Bhati region, where human life is intimately tied to water and the changing seasons, left a lasting impression on his language, imagery and musical expression.
Journey into Baul Music and Philosophy
Shah Abdul Karim developed his understanding of Baul music and spiritual philosophy through the folk traditions surrounding him and through the guidance of Baul masters, particularly Shah Ibrahim Mastan Baksh. He was also inspired by earlier mystic figures such as Fakir Lalon Shah, Panju Shah and Duddu Shah.
Karim considered his compositions Baul songs, but his creative world reached far beyond a narrow musical category. His songs engage with mysticism, Murshidi and Marfati thought, human love, spiritual longing, Dehatattva, nature, social relationships and the everyday experiences of rural people. The simplicity of his language allowed profound philosophical questions to become accessible to ordinary listeners.
The Human Being at the Centre of His Songs
At the heart of Shah Abdul Karim's philosophy is the human being. His songs repeatedly ask what it means to know oneself, to recognise the Creator, to love another person and to live with dignity and compassion. Rather than separating spiritual experience from everyday life, he discovered the mystical within ordinary human relationships, longing, separation, work, sorrow and joy.
Love in Karim's songs therefore operates on several levels. It can describe the longing between two human beings while simultaneously suggesting the seeker's longing for the divine or for a deeper truth hidden within the self. This ability to unite the intimate and the philosophical became one of the defining qualities of his songwriting.
Voice of the People
Shah Abdul Karim was not concerned only with personal spirituality. He was deeply conscious of poverty, exploitation and inequality. Having experienced hardship himself, he understood the struggles of farmers, labourers and marginalised rural communities.
His Gano Sangeet, or songs of the people, expressed concern for social injustice and the suffering of ordinary men and women. In these works Karim emerged not only as a mystic poet but also as a socially conscious voice who believed that human dignity and equality were inseparable from spiritual values.
Songs of the Haor and the Kalni
The landscape of Sunamganj remained inseparable from Karim's imagination. Rivers, boats, water, changing skies and the vast haor country appear throughout the world surrounding his songs. The Kalni River in particular became closely associated with his life and creative identity.
This connection to place gave his music a distinctive Bhati character. Even when addressing universal questions of love, mortality or spiritual knowledge, Karim's metaphors remained grounded in the environment and daily experiences familiar to the people among whom he lived.
Songs and Literary Works
Over the course of his life, Shah Abdul Karim wrote and composed more than 1,500 songs. Many became enduring standards of Bengali folk music, passing from village gatherings and Baul performances into recordings, television, concerts and contemporary musical interpretations.
Among his widely known songs are “Agey Ki Shundor Din Kataitam,” “Keno Piriti Baraila Re Bondhu,” “Bondhe Maya Lagaise,” “Murshid Dhono He Kemone Chinibo Tomare,” “Nao Banailo Banailo Re Kon Mestori,” “Ashi Bole Gelo Bondhu,” “Gari Cholena,” and “Mon Mojale Ore Bawla Gaan.”
His songs were also preserved through collections including Aftab Sangeet, Gono Sangeet, Kalnir Dheu, Dholmela, Bhatir Chithi and Kalnir Kooley. Together these works reveal the remarkable range of his thought, from love and mysticism to social consciousness and the philosophy of human existence.
Baul Samrat
Through decades of songwriting and performance, Shah Abdul Karim became one of the most respected figures in the folk culture of Bangladesh. He came to be popularly known as “Baul Samrat,” meaning the Emperor or King of Bauls. Despite his growing fame, he remained closely connected to the rural world from which his music emerged.
In recognition of his contribution to Bengali folk music, the Government of Bangladesh awarded him the Ekushey Padak in 2001.
Death and Legacy
Shah Abdul Karim died on 12 September 2009 in Sylhet at the age of 93. His death marked the passing of one of the great modern voices of Bengal's Baul tradition, but his songs continued to grow in popularity after his lifetime.
Today his compositions are performed by traditional Baul singers as well as folk, contemporary and fusion musicians. Songs written from the remote haor country of Sunamganj now reach Bengali listeners around the world.
Shah Abdul Karim's lasting importance lies not simply in the number of songs he created, but in the worldview contained within them. He transformed the language of ordinary rural life into poetry about love, freedom, equality, spiritual longing and the search for the human being within. Through that vision, the voice of Bhati Bengal became part of the enduring spiritual and musical heritage of Bengal.
ভাটি বাংলায় শৈশব ও বেড়ে ওঠা
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামে জন্মগ্রহণ করেন। ভাটি বাংলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে দারিদ্র্যের মধ্যে তাঁর শৈশব ও কৈশোর কাটে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তাঁর জীবনে খুব সীমিত ছিল। কিন্তু প্রকৃতি, নদী, হাওর, নৌকা, কৃষক, জেলে এবং গ্রামের সাধারণ মানুষের জীবনই হয়ে ওঠে তাঁর শিক্ষার প্রধান উৎস।
শৈশব থেকেই সংগীত ও আধ্যাত্মিক ভাবনার প্রতি তাঁর গভীর আকর্ষণ জন্মে। জল ও ঋতুচক্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ভাটি অঞ্চলের জীবনযাপন তাঁর ভাষা, দর্শন ও গানের চিত্রকল্পকে গভীরভাবে প্রভাবিত করে।
বাউল সংগীত ও দর্শনের পথে যাত্রা
চারপাশের লোকঐতিহ্য এবং বাউল সাধকদের সংস্পর্শে শাহ আবদুল করিমের সংগীত ও আধ্যাত্মিক দর্শনের বিকাশ ঘটে। বিশেষভাবে বাউল শাহ ইব্রাহিম মস্তান বকশের সান্নিধ্য তাঁর সাধনা ও সংগীতজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফকির লালন শাহ, পাঞ্জু শাহ ও দুদ্দু শাহের মতো পূর্ববর্তী মরমি সাধকদের দর্শনও তাঁকে অনুপ্রাণিত করেছিল।
শাহ আবদুল করিম তাঁর সৃষ্টিকে মূলত বাউল গান হিসেবেই দেখতেন। তবে তাঁর সৃষ্টিজগৎ কেবল একটি সংগীতধারার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মরমিবাদ, মুর্শিদি ও মারফতি ভাবনা, মানবপ্রেম, আধ্যাত্মিক আকুতি, দেহতত্ত্ব, প্রকৃতি, সামাজিক সম্পর্ক এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তাঁর গানে বারবার ফিরে এসেছে।
মানুষ তাঁর দর্শনের কেন্দ্রে
শাহ আবদুল করিমের দর্শনের কেন্দ্রে ছিল মানুষ। মানুষ কীভাবে নিজেকে চিনবে, স্রষ্টাকে উপলব্ধি করবে, অন্য মানুষকে ভালোবাসবে এবং মর্যাদা ও সহমর্মিতার সঙ্গে বাঁচবে—এসব প্রশ্ন তাঁর গানে বারবার উচ্চারিত হয়েছে।
তিনি আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন করে দেখেননি। প্রেম, বিরহ, অপেক্ষা, দুঃখ, আনন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যেই তিনি গভীরতর সত্যের সন্ধান করেছেন।
তাঁর গানের প্রেম তাই একই সঙ্গে মানবিক ও আধ্যাত্মিক। কখনো তা মানুষের প্রতি মানুষের আকুলতা, আবার কখনো সেই আকুলতাই হয়ে ওঠে পরম সত্য বা অচেনা সত্তার অন্বেষণ। ব্যক্তিগত অনুভূতি ও গভীর দর্শনকে একই ভাষায় প্রকাশ করার এই ক্ষমতা তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য।
সাধারণ মানুষের কণ্ঠস্বর
শাহ আবদুল করিমের চিন্তা শুধু ব্যক্তিগত সাধনা বা আধ্যাত্মিকতার মধ্যে সীমিত ছিল না। দারিদ্র্য, শোষণ ও সামাজিক বৈষম্যের প্রতিও তিনি ছিলেন অত্যন্ত সচেতন। নিজ জীবনে অভাব ও সংগ্রামের অভিজ্ঞতা থাকায় কৃষক, শ্রমিক ও প্রান্তিক মানুষের বেদনা তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন।
তাঁর গণসংগীতে সাধারণ মানুষের দুঃখ, অধিকার ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ পেয়েছে। ফলে তিনি শুধু একজন মরমি বাউল কবি নন, একজন সামাজিকভাবে সচেতন শিল্পী হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তাঁর কাছে মানবিক মর্যাদা ও সাম্য আধ্যাত্মিক মূল্যবোধেরই অংশ ছিল।
হাওর, কালনী ও ভাটির গান
সুনামগঞ্জের প্রকৃতি শাহ আবদুল করিমের সৃষ্টিশীলতা থেকে কখনো বিচ্ছিন্ন ছিল না। নদী, নৌকা, জল, আকাশ, হাওর ও ঋতুর পরিবর্তন তাঁর গানের জগতকে ঘিরে রয়েছে। বিশেষ করে কালনী নদী তাঁর জীবন ও সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
এই ভূপ্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর সংগীতকে দিয়েছে স্বতন্ত্র ভাটিয়ালি ও ভাটি বাংলার আবহ। প্রেম, মৃত্যু কিংবা আত্মসন্ধানের মতো সর্বজনীন বিষয় নিয়েও লিখলেও তাঁর উপমা ও চিত্রকল্প রয়ে গেছে গ্রামের সাধারণ মানুষের পরিচিত জীবনজগতের খুব কাছে।
গান ও গ্রন্থ
দীর্ঘ সৃষ্টিশীল জীবনে শাহ আবদুল করিম দেড় হাজারেরও বেশি গান রচনা ও সুর করেছেন। তাঁর বহু গান গ্রামীণ বাউল আসর থেকে শুরু করে রেকর্ডিং, বেতার, টেলিভিশন, মঞ্চ এবং আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে বাংলা লোকসংগীতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
তাঁর বহুল পরিচিত গানের মধ্যে রয়েছে “আগে কী সুন্দর দিন কাটাইতাম,” “কেন পিরিতি বাড়াইলারে বন্ধু,” “বন্দে মায়া লাগাইছে,” “মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে,” “নাও বানাইলো বানাইলো রে কোন মিস্তরি,” “আসি বলে গেল বন্ধু,” “গাড়ি চলে না” এবং “মন মজালে ওরে বাউলা গান”।
তাঁর রচনাগুলো বিভিন্ন গ্রন্থেও সংরক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে আফতাব সংগীত, গণসংগীত, কালনীর ঢেউ, ধলমেলা, ভাটির চিঠি এবং কালনীর কূলে। এসব রচনায় প্রেম ও মরমিবাদ থেকে শুরু করে সমাজচেতনা এবং মানবজীবনের গভীর দর্শন পর্যন্ত তাঁর চিন্তার বিস্তৃত জগৎ প্রকাশ পেয়েছে।
বাউল সম্রাট
দীর্ঘদিনের সাধনা, গান রচনা ও পরিবেশনার মধ্য দিয়ে শাহ আবদুল করিম বাংলাদেশের লোকসংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। মানুষের ভালোবাসায় তিনি পরিচিত হয়ে ওঠেন “বাউল সম্রাট” নামে।
ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পরও তিনি তাঁর গ্রামীণ শিকড় ও ভাটি বাংলার জীবন থেকে বিচ্ছিন্ন হননি। বাংলা লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ২০০১ সালে একুশে পদকে ভূষিত করে।
মৃত্যু ও উত্তরাধিকার
শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলা বাউল ও লোকসংগীতের এক অসাধারণ যুগের প্রতিনিধির জীবনাবসান ঘটলেও তাঁর গান পরবর্তী সময়ে আরও বিস্তৃত শ্রোতৃমহলে ছড়িয়ে পড়ে।
আজও প্রথাগত বাউল শিল্পী থেকে শুরু করে লোকসংগীত, আধুনিক ও ফিউশন ধারার অসংখ্য শিল্পী তাঁর গান পরিবেশন করেন। সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলে রচিত তাঁর গান এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে গেছে।
শাহ আবদুল করিমের গুরুত্ব শুধু তাঁর বিপুলসংখ্যক গানে নয়, বরং সেই গানের ভেতরে থাকা জীবনদর্শনে। গ্রামের সাধারণ মানুষের ভাষাকে তিনি প্রেম, স্বাধীনতা, সাম্য, আধ্যাত্মিক আকুতি এবং মানুষের ভেতরের মানুষকে খোঁজার শক্তিশালী কাব্যিক ভাষায় রূপ দিয়েছিলেন। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে ভাটি বাংলার কণ্ঠস্বর বাংলার মরমি ও লোকসংগীতের চিরস্থায়ী উত্তরাধিকারের অংশ হয়ে আছে।